ব্রাজিলের ৩৩ বছরের দুঃখ ঘুচাতে পারবেন তিতে?

বিডি নিউজ ৬৪: কুইটোতে খেলতে যাওয়ার কথা শুনলেই হয়তো অনেক ব্রাজিলিয়ানের জ্বর উঠে যায়! আর তা হবেই বা না কেন। বিশ্বকাপ বাছাই পর্ব শুধু নয়, কোনো ধরণের ম্যাচেই ইকুয়েডরের বিপক্ষে তাদের রাজধানীতে ব্রাজিলের জয়ের অভিজ্ঞতা নেই গেলো ৩৩ বছরে। ৩৩ বছরের সেই দুঃখ আজ রাতে ভোলাবেন তিতে?

তিতে। ব্রাজিলের নতুন কোচ। ল্যাপটপ কোচ হিসেবেও বুঝি পরিচিতি পাবেন! অলিম্পিকের সোনাজয়ী নেইমারদের নিয়ে আজ বাংলাদেশ সময় রাত তিনটায় ইকুয়েডরের মুখোমুখি তিতের ব্রাজিল দল। ৫বারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ তিতে হয়েছেন কোপা আমেরিকার পর। সেখানে প্রথম রাউন্ড থেকে বিদায় নেয় ব্রাজিল। চাকরি হারান তখনকার কোচ দুঙ্গা। এরপর দায়িত্ব তুলে দেওয়া হয় তিতের কাঁধে। তার প্রথম মিশন ২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটি।

কিন্তু ওই যে। কুইটোতে জেতে না ব্রাজিল। তাছাড়া এখন দশ দেশের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই প্রতিযোগিতায় সেরা চারের বাইরে ব্রাজিল। তিতের তাই কঠিন পরীক্ষা। নেইমার প্রথমবারের মতো ব্রাজিলকে অলিম্পিকের সোনা জিতিয়েছেন ঘরের রিও গেমসে। সেখানে নেতৃত্ব দেওয়ার পর অধিনায়কদের পদ ছেড়েছেন। তিতে এই ম্যাচে নেতৃত্বের আর্মব্যান্ডটা কাকে দেন তাও দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *