বিডি নিউজ ৬৪: সাতক্ষীরায় কওমী মাদ্রাসার শিক্ষক-শিক্ষীর্থীরা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা এসময় জঙ্গী ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি করে বলেন, প্রত্যেক অভিভাবককে সস্তানের দিকে খেয়াল রাখতে হবে। তাদের আচারন ও গতিবিধি নজরে রেখে পরিবার থেকে দেশ প্রেম ও মানুষকে ভালবাসতে শেখাতে হবে। আমাদের যার যার অবস্থান থেকে জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। সরকারের পাশাপাশি জনগনকে এগিয়ে এসে তাদেরকে কুরআন ও হাদিসের সঠিক শিক্ষা অর্জন করে সকলকে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ প্রতিহত করতে হবে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল