বিডি নিউজ ৬৪: বরেণ্য চিত্রশিল্পী মুস্তফা মনোয়ারের ৮১তম জন্মদিন আজ। ১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলায় (তৎকালীন মহকুমা) জন্মগ্রহণ করেন। এই গুণী চিত্রশিল্পীর জন্মদিন উদযাপনে বেশ কয়েকটি অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়ে হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ চারু শিল্পী সংসদের অনুষ্ঠানে গান গাইবে দেশের জনপ্রিয় ব্যান্ডদল ‘জলের গান’। চারুকলার বকুলতলায় বিকেল ৪টায় অনুষ্ঠানটি শুরু হবে।
এ ছাড়া টেলিভিশন নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় আয়োজন করেছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল