বিডি নিউজ ৬৪: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারীদের দারিদ্রের চক্র থেকে বের করতে আইসিভিজিডি কার্যক্রম চালু করা হয়েছে।
প্রতিমন্ত্রী আজ কালীগঞ্জের উপজেলা পরিষদ মিলনায়তনে হতদরিদ্র নারীদের মাঝে আইসিভিজিডি’র ক্যাশ ট্রান্সফারের উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
তিনি বলেন, দেশের জনগোষ্ঠীর অর্ধেক নারী। এই নারীদের দারিদ্র রেখে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে হতে পারবে না। তাই সরকার নারী দরিদ্রতা দূর করার জন্য কাজ করছে।
চুমকি বলেন,সারা দেশের হতদরিদ্র ৭ লক্ষ ৫০ হাজার নারীকে ভিজিডি (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) কার্যক্রমের মাধ্যমে প্রতিমাসে ৩০ কেজি চাল সরবরাহ করা হয়। পাশাপাশি তাদেরকে জীবন দক্ষতামূলক প্রশিক্ষণ প্রদান করা হয়।
গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক মো: আরফান আলী, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ, আইসিভিজিডির প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব মাহমুদা শারমীন বেনু, মহিলা অধিদপ্তরের মহাপরিচালক শাহীন আহমেদ চৌধুরী, বিশ্ব খাদ্য প্রোগ্রামের প্রতিনিধি ক্রীস্টা রডা ,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণলয়ের সচিব নাছিমা বেগম প্রমুখ।
উল্লেখ্য,আইসিভিজিডি কার্যক্রমের অংশ হিসাবে প্রতিজন নারী ৩০ কেজি চালের পাশাপাশি এক কালীন ১৫ হাজার টাকা পাবে। কিভাবে তারা জীবনমান উন্নয়ন করবে তা মনিটর করবে মন্ত্রণালয়। ব্যাংক এশিয়ার মাধ্যমে ১৫০০০ টাকা প্রত্যেক নারীর একাউন্টে সরাসরি চলে যাবে।
প্রথামিকভাবে ছয়টি উপজেলায় গাজীপুরের কালীগঞ্জ, বাগেরহাটের শরনখোলা, সিলেটের গোয়াইনঘাট, গোপালগঞ্জের টুঙ্গীপাড়া, ভোলা জেলার ভোলা সদর, কুড়িগ্রামের বুরুঙ্গামারী উপজেলায় আইসিভিজিডি কার্যক্রম চালু করা হলো। পর্যায়ক্রমে ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট অব দ্যা ভালনারেবল ডেভেলপমেন্টের (আইসিভিজিডি) কার্যক্রম সারা দেশে চালু করবে সরকার।

bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল