বিডি নিউজ ৬৪: প্রযুক্তি, আর্কিটেকটার, যোগাযোগ কিংবা অর্থনৈতিক অবস্থান সবদিক দিয়েই চীন এখন বিশ্বের সুপার পাওয়ার। কিন্তু বিশ্বে একমাত্র এই চীনারাই নাকি ইংরেজি বানান সবচেয়ে বেশি ভুল করেন! তাদের সঙ্গে কথা বলেও দেখা যায় উচ্চশিক্ষিত চীনা ব্যক্তিরাও ইংরেজিতে ঠিক সাবলীল নন। কিন্তু কেন? এর পেছনের কারণগুলো কী?
১. মান্দারিনকে খুব গুরত্ব দিতে গিয়ে শিক্ষা ব্যবস্থায় ইংরেজিকে অবহেলা করা হয়েছে দীর্ঘদিন। চীনা সরকার মান্দারিনকে এত গুরুত্ব দেয়, যে ছাত্রছাত্রীদের বোঝানো হয় মান্দারিনকেই দুনিয়ার সেরা ভাষায় পরিণত করতে হবে। ফলে ইংরেজিকে অবহেলা করা হয় একটা বড় সময় ধরে। যখন ইংরেজিকে গুরত্ব দেওয়া শুরু হল তখন চিনে ভাল ইংরেজি শিক্ষকের অভাব দেখা দিল।
২. চীনা ভাষায় আর্টিকেল, প্রোনাউন, জেন্ডার, ভার্ভ ইনফিলেকশন, পারফেক্ট টেন্স-এর কোনও অস্তিত্ব নেই। কিন্তু ইংরেজি শিখতে হলে এই বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ।
৩. চীনের লোকেরা ইংরেজি শিখতে গিয়ে সবচেয়ে মুশকিলে পড়েন শোনার সময়। ইংরেজি ব্যাকারণটাও খুব খারাপ চীনাদের।
৪. চীনার সংস্কৃতি, জীবনযাত্রায় ইংরেজি ভাষার ব্যবহার একেবারে কম। এই যেমন আমাদের এখানো দোকান, শপিং মলে,বাসে ইংরেজি শব্দ, বাক্যের খুব ব্যবহার হয়। কিন্তু চীনের সর্বত্র শুধু মান্দারিন আর মান্দারিন। ইংরেজি কোথাও নেই। ফলে ইংরেজি শিখতে বেগ পেতে হয়।
৫. তা ছাড়া ইংরেজির সঙ্গে মান্দারিন ভাষার ফারাকটা অনেক। সবচেয়ে বড় ফারাক বানানে। “Through” is pronounced “throo.” But “rough” is not pronounced “roo.” The spellings and grammar are tricky to navigate when one is learning for the first time & it tends to be more so if one is older.
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল