বিডি নিউজ ৬৪: নীলফামারীতে সুধির চন্দ্র রায় (৩২) নামে এক ভ্যানচালককে হত্যার ঘটনায় চার স্কুলছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তিন মাসের মাথায় আজ বুধবার ভোরে অভিযান চালিয়ে এ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চার স্কুলছাত্রের সবাই সবাই জেলা সদরের পলাশবাড়ী পরশমনি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও পলাশবাড়ী ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের বাসিন্দা। এরা হলো নিলচরন রায়ের ছেলে দশম শ্রেণির ছাত্র সুজল চন্দ্র রায়, আতিয়ার রহমানের ছেলে দশম শ্রেণির ছাত্র ফরিদুল ইসলাম, সুনীল চন্দ্র রায়ের ছেলে নবম শ্রেণির ছাত্র কমল চন্দ্র রায় ওরফে উত্তম এবং ফারুক ইসলামের ছেলে সপ্তম শ্রেণির ছাত্র জাকির হোসেন।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ছিনতাইয়ের উদ্দেশ্যে ভ্যানচালক সুধির চন্দ্র রায় হত্যা করেছে বলে নীলফামারী থানার ওসি বাবুল আকতার নিশ্চিত করেছেন। তাদের কিশোর অপরাধ ধারায় বিচার করা হবে বলে জানান তিনি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল