বিডি নিউজ ৬৪: জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে জয়পুরহাটে ৮৮ কিলোমিটারজুড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। তৃণমুল জন প্রতিনিধির ব্যানারে আজ বুধবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ।
জয়পুরহাট সদর উপজেলার মঙ্গলবাড়ি থেকে কালাই উপজেলার বাঁশের ব্রিজ মহাসড়ক ও আক্কেলপুর উপজেলার তিলকপুর থেকে পাঁচবিবি উপজেলার ভীমপুর মহাসড়ক পর্যন্ত ৮৮ কিলোমিটারজুড়ে এ কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী, জেলার ৫০টি কলেজ স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
মানববন্ধন শেষে জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরসংলগ্ন মুক্তমঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক এস এম সোলায়মান আলী, গোলাম হক্কানী, অ্যাডভোকেট মোমিন আহম্মেদ চৌধুরী, মানববন্ধন কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জাহিদুল আলম বেনু, সদস্য সচিব আহসান কবির, জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম প্রমুখ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল