আমি উন্মাদ : মহেশ ভাট

বিডি নিউজ ৬৪: এখানে যে প্রশ্নগুলো করা হয়েছে তা উঠে এসেছে ফ্রেঞ্চ লেখক মার্সেল প্রোউস্টের মাধ্যমে। এ প্রম্নের মাধ্যমে সেলিব্রিটিদের ব্যক্তিত্ব পরিস্ফুট হয়ে ওঠে। এতে সেলিব্রিটিদের নানা বিষয়ের স্বীকারোক্তিও ফুটে ওঠে। আর সেই প্রশ্নের মুখোমুখি এবার বলিউডের খ্যাতিমান চিত্র পরিচালক মহেশ ভাট।

১. আপনার সবচেয়ে ভয় কি?
ভয় থেকে বেরিয়ে আসা ক্ষমতার অনুসারী হয়ে ওঠা।

২. আপনার কাছে প্রিয় গুণ কোনটি?
আমি নিজেকে গুণবান বলে মনে করি না। আমি নিজেকে পাপী দাবি করি।

৩. ব্যক্তিত্বের সেরা মূলধন কোনটি বলে মনে করেন?
সাহসিকতা, সাহসিকতা এবং আরো বেশি সাহসিকতা।

৪. আপনার সবচেয়ে বড় ভুল কোনটি?
আমি বেপরোয়া, আবেগপ্রবণ, শোধরানো যায় না এমন এবং মাঝে মাঝে কিছু মানুষ বলে উন্মাদ।

৫. কোন ধরনের ভুল আপনি সবচেয়ে বেশি মেনে নেন?
মানুষের দুর্বলতা। কারণ এটা সবচেয়ে সাধারণ সমস্যা।

৬. সবচেয়ে বেশি কি ঘৃণা করেন?
একটা মানুষ যেমন, নিজেকে তারচেয়ে বেশি সাধু বলে দাবি করা। স্বঘোষিত সাধু ও ভালোমানুষদের সবচেয়ে বেশি ঘৃণা করি।

৭. আপনা জীবনের সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় কি?
আমার সৎ মায়ের জীবদ্দশায় তাকে যথেষ্ট দিতে না পারা। অনেক পরে আমি তার মহানুভবতা উপলব্ধি করেছিলাম।

৮. আপনার ব্যক্তিগত সম্পদ কি?
আমার ঝলমলে মেয়েরা- পুজা, শাহিন এবং আলিয়া।

৯. পছন্দের রং কি?
কালো, যা কালোই হয়।

১০. এখন যা তেমন না হলে কি হতেন?
তাহলে কিছুই হতাম না।

১১. প্রিয় কবি কারা?
আল্লামা ইকবাল, উইলিয়াম ব্লেক এবং কাইফি আজমি।

১২. মিলিটারিদের কোন আয়োজনটি সবচেয়ে পছন্দ করেন?
মানুষের তৈরি কোনো বিপজ্জনক পরিস্থিতি থেকে জওয়ানরা যখন কোনো শিশুকে উদ্ধার করে, তখন আমার বাকরুদ্ধ হয়ে আসে। তখন আমি আমাদের সেনাদের প্রকৃতি দেখতে পাই। আমি তাদের জীবন রক্ষাকারী হিসাবে দেখি।

১৩. কোনো ধরনের অবস্থান আপনাকে মুগ্ধ করে?
যখন দেখি পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে নারীরা অবস্থান নেন।

১৪. কোন ধরনের প্রতিভায় উদ্ভাসিত হতে চান?
চুপ থাকার প্রতিভায়।

১৫. বিশ্ব ইতিহাসের কোন চরিত্রকে অবমাননার চোখে দেখেন?
যে চরিত্র নিজেকে চিরজীবী এবং ঈশ্বর মনে করে। অনেক চরিত্রের সে ধারণা রয়েছে।

১৬. প্রিয় খাবার ও পানীয় কি?
ডাল, রুটি এবং লেবু পানি।

১৭. এই মুহূর্তের মানসিক অবস্থা কি?
আমাকে দেওয়া জীবনে আরো বেশি উৎকর্ষতা আনা, একে আরো বেশি প্রাণবন্ত করা। আর বিপজ্জনক জীবনযাপনের ক্ষুধা।

১৮. কিভাবে মৃত্যুবরণ করতে চান?
পথচলা অবস্থায়।

১৯. প্রিয় মোটো কি?
কোনো মোটো না থাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *