হরতালে কোনো প্রভাব নেই বরিশালে

বিডি নিউজ ৬৪: দেশব্যাপী জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের কোনো প্রভাব বরিশালে নেই। আজ বুধবার সকাল থেকেই স্বাভাবিক দিনের মতো নগরীতে গণপরিবহন চলাচল করছে। নগরের নতুল্লাবাদ ও রুপাতলি বাসস্ট্যান্ড থেকে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল করছে যথাসময়ে। পাশাপাশি বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচলও স্বাভাবিক রয়েছে। সকাল থেকে কোথায়ও কোনো পিকেটিং বা মিছিল বের হয়নি। তবে নগরীর বিভিন্নস্থানে পুলিশ রয়েছে কঠোর অবস্থানে রয়েছে।

এদিকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নগরীতে ব্যবসা প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে, অফিস আদালত এবং স্কুল কলেজের কার্যক্রম রীতিমত শুরু হয়েছে। বরিশাল বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন বলেন, নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে দূর-পাল্লার বাস সকাল থেকে রীতিমত ছেড়েছে। এখানে অভ্যন্তরীণ রুটেও বাস চলছে। রূপাতলী বাসস্ট্যান্ড থেকেও সব রুটে বাস চলাচল স্বাভাবিক আছে।

বরিশাল মেট্রোপালিটন পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ফরহাদ সরদার বলেন, জামায়াত-শিবিরের হরতালের নামে নাশকতা এড়াতে থানা পুলিশের পাশাপাশি রিজার্ভ পুলিশ, আর্মড পুলিশ ও র‌্যাবের টহল দল মাঠে রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *