৪৪৪ রানের বিশ্ব রেকর্ড গড়ে সিরিজ ইংল্যান্ডের!

বিডি নিউজ ৬৪: বিস্ময়কর ব্যাটিং দেখালেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। সম্মিলিত এমন ব্যাটিংয়ের দেখা কমই মেলে। আর তাতে ট্রেন্ট ব্রিজে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ইতিহাসের দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়লো ইংলিশরা। ৪৪৪ রান। ৩ উইকেটে এই রান ইংল্যান্ডের। যেখানে অ্যালেক্স হেলসের ১৭১ রান ইংল্যান্ডের ইতিহাসের ব্যক্তিগত সর্বোচ্চ রানের নতুন রেকর্ড। এবং এমন হিমালয় সমান রান করে তৃতীয় ওয়ানডেটা ১৬৯ রানে জিতেছে স্বাগতিকরা। দুই ওয়ানডে হারে রেখেই নিশ্চিত করেছে সিরিজ জয়। ৫ ম্যাচের সিরিজে ৩-০ তে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেছে তারা।

১৯৯৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে রবিন স্মিথ খেলেছিলেন ১৬৭ রানের ইনিংস। এতদিন সেটি ছিল ইংল্যান্ডের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। ওপেনিং ব্যাটসম্যান হেলস ভেঙেছেন তা। জস বাটলার ২২ বলে ফিফটি করেছেন। যা ইংল্যান্ডের ইতিহাসের দ্রুততম। জো রুট ৮৫ ও অধিনায়ক এউইন মরগ্যান অপরাজিত ৫৭ রানের ইনিংস খেলেছেন। এসবের যোগফল ৪৪৪! ২০০৬ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ৯ উইকেটে ৪৪৩ রান করেছিল শ্রীলঙ্কা। এতদিন ওটাই ছিল ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় রানের বিশ্ব রেকর্ড। সেটি ভাঙলো ইংল্যান্ড।

এই বিশ্ব রেকর্ড গড়তে শেষ ওভারে ইংল্যান্ডের দরকার ছিল ৬ রান। হাসান আলীর ওভার। বাটলার ও মরগ্যান প্রথম ৫ বলে পেলেন মাত্র ২ রান। শেষ বলে বাটলার কভার দিয়ে বাউন্ডারি মেরে লঙ্কানদের রেকর্ডটা করে নেন নিজেদের নামে। পাকিস্তান ধারেকাছেও যেতে পারেনি। ২৭৫ রানে অল আউট হয়েছে তারা। মোহাম্মদ আমির ২২ বলে ফিফটি করেছেন! ২৮ বলে করেছেন ৫৮। এটা আবার ১১ নম্বর ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *