বিডি নিউজ ৬৪: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তফাপুরে পাওয়ার টিলার উল্টে চালক রাসেল (১৮) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার আমবাড়ী-যশাই-পার্বতীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। রাসেল স্থানীয় আবুল হোসেনের ছেলে।
পার্বতীপুর মডেল থানার ওসি মাহমুদুল আলম জানান, দুপুরে মোস্তফাপুর এলাকায় চালক রাসেল পাওয়ার টিলারের নিয়ন্ত্রণ হারালে তা রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে গুরুতর আহত হন রাসেল। স্থানীয়রা তাকে উদ্ধার করে মোস্তফাপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানেই তিনি মারা যান তিনি। এ ব্যাপারে রাতে পার্বতীপুর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল