বিডি নিউজ ৬৪: আবার আসছে ডর। শাহরুখ-জুহির সেই সাইকোলজিকাল থ্রিলার। তবে ছবি হিসেবে নয়। ওয়েব সিরিজ হিসেবে। নাম ডর 2.0। এখানে রাহুল, কিরণ ও সুনীল চরিত্রগুলি থাকছে। কিন্তু সেই সময় ডরে যেভাবে অবসেশন দেখানো হয়েছিল, এখানে সেভাবে দেখানো হবে না। এটা টেকনোলজির যুগ। তাই এখানে রাহুল কিরণকে ফলো করবে সোশাল সাইটে। মূলত সাইবার স্টকিং ও ডিজিটাল ক্রাইমের উপর ভিত্তি করে তৈরি হবে ডর 2.0।
ওয়েব সিরিজটি পরিচালনা করছেন বিকাশ চন্দ্র। প্রযোজনা করছেন অনীশ পাতিল। গল্প লিখেছেন নিখিল তানেজা। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যোগী ও তানেজা। Y ফিল্মসের ইউটিউব চ্যানেলে এটি দেখানো হবে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল