‘নিখোঁজ’ থেকে নিরবের সন্ধান

বিডি নিউজ ৬৪: সম্প্রতি মিনহাজ আল দ্বীন-এর টেলিছবি ‘নিখোঁজ’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা নিরব ইসলাম। তাঁর বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী স্পর্শিয়া। এতে দেখা যায়, মধ্যবিত্ত পরিবারের ছেলে নিরব। প্রেম করেন স্পর্শিয়ার সঙ্গে। তবে মধ্যবিত্ত পরিবারের ছেলে হলেও তিনি তার বড়লোক বন্ধুদের মতোই চলাফেরা করেন। একদিন বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার জন্য মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হন। এরপর থেকেই নিখোঁজ নিরব!

নিরবের শোবিজে পথ চলা শুরু হয় ২০১২ সাল থেকে।  জীবন এর ‘রঙ’ ধারাবহিক- প্রথম কাজ করেন নিরব। এরপরে নতুন ধারাবাহিক ‘চেহারা’তে অভিনয় করেন।  সেখান থেকেই বেশ কয়েকটি টেলিভিশন কমার্শিয়াল বিজ্ঞাপনে কাজ করার সুযোগ পান।  ছোট পর্দায় আসার আগে শুরুটা ছিল মঞ্চ নাটকের মাধ্যমে।  মহাকাল নাট্য সম্প্রদায়ের হয়ে মঞ্চে কাজ শুরু করেন। পরবর্তীতে ডমিনিক গোমেজের ‘স্টেজ ওয়ান ঢাকা’য় চলে আসেন। এখানে ‘মিথোডলজি ১০১’ এর কেন্দ্রীয় চরিত্রে মঞ্চ মাতান নিরব।  রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রদর্শিত হয় এই নাটক। প্রশংসিত হয় নিরবের অভিনয়।

নিরব কালের কণ্ঠকে বলেন, মঞ্চ দিয়েই শুরু করতে চেয়েছি অভিনয়ের শুরুটা।  কেন না এখান থেকে অভিনয়টা শেখার বিষয় রয়েছে।  পাশাপাশি টেলিভিশন নাটকেও নিজেকে মেলে ধরার চিন্তা ছিল। প্রথমে কিছু ধারাবাহিকে কাজ করলেও মিনহাজ ভাইয়ের নিখোঁজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে যাই।  আমার বিপরীতে স্পর্শিয়া ছিলেন। তিনি খুবই হেল্পফুল।  নিখোঁজে আমাকে বেশ সহযোগিতা করেছেন।

নিরব আরো বলেন,  অভিনয় নিয়ে আমার অনেকদূরে যাওয়ার ইচ্ছে রয়েছে। অনেক পরিকল্পনা রয়েছে।  এখন ব্যাটে মেলার ব্যাপারটা রয়েছে।   বাকিটা আমার কাজ ও সৃষ্টিকর্তার ওপরে নির্ভর করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *