বিডি নিউজ ৬৪: ভোলার চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক হত্যা মামলার মূল আসামিদের বাদ দিয়ে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেছে বলে অভিযোগ করেছেন নিহতের বাবা মোঃ হোসেন মিয়া। আজ মঙ্গলবার সকালে জেলা ছাত্রদলের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ মম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
এ সময় চার্জশিট দাখিলের বিরুদ্ধে না রাজি দিতে গিয়ে ছাত্রলীগের ক্যাডারদের হামলায় আইনজীবীসহ নিহতের পরিবার লাঞ্ছিত হওয়ার বিচারও দাবি করেন রাজ্জাকের বাবা হোসেন মিয়া।
এ ছাড়াও সংবাদ সম্মেলনে নিহতের বাড়িতে গভীর রাতে পুলিশের হানা, লাঞ্ছিত করা, মামলা নিয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দেওয়ার অভিযোগও করা হয়।
এতে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ ট্রুমেন, জেলা ছাত্রদল সভাপতি খন্দকার আল আমিন, জেলা ছাত্রদল সম্পাদক মিজানুর রহমান মাসুদসহ নিহতের পরিবার ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল