টিজারে ঐশ্বরিয়া-রণবীরের রোমান্স (ভিডিও)

বিডি নিউজ ৬৪: মুক্তি পেয়েছে ‘অ্যায় দিল হ্যায় মুশকিলের টিজার। পুরো টিজাররটাই সাউন্ডট্র্যাকের ওপর ভিত্তি করে তৈরি। একেবারে শেষে আছে রণবীরের একটি ডায়ালগ। টিজারের শুরুও হয়েছে মাইক্রোফোনের সামনে রণবীরকে দিয়ে। রণবীর সেখানে গান গাইছেন- “তু সফর মেরা, তু হি হ্যায় মেরি মনজিল, তেরে বিনা গুজারা, অ্যায় দিল হ্যায় মুশকিল…”

কুছ কুছ হোতা হ্যায়, কভি খুশি কভি গমে যেমন প্রেমকাহিনি দেখিয়েছিলেন করণ জোহর, এটিও তার ব্যতিক্রম নয়। কিন্তু অ্যায় দিল হ্যায় মুশকিল এখনকার যুগের প্রেমকাহিনি। যেখানে সম্পর্ক আছে, সম্পর্কে ভাঙাগড়া আছে, অন্য সম্পর্কে জড়িয়ে পড়া আছে। টিজারে রণবীর-আনুশকা ও রণবীর-ঐশ্বরিয়ার কিছু মুহূর্ত দেখানো হয়েছে। টিজারে মাত্র দু’টি ফ্রেমে আছেন ফাওয়াদ খান।

অনুশকা এখানে হাসিখুশি বাবলি গার্ল। ঐশ্বরিয়া এক ম্যাচিওর যুবতী। আর রণবীর? টিজারে তাঁর চরিত্রটি খোলসা করা হয়নি। তবে দুই নায়িকার সঙ্গে তাঁর রোম্যান্স দেখানো হয়েছে। যেটুকু বোঝা গেছে, তিনি আঘাত খাওয়া এক প্রেমিক। হয়তো সেই কারণেই আবার সম্পর্কে জড়িয়ে পড়বেন তিনি। শোনা গেছে ছবিতে আছেন শাহরুখ খানও। তবে টিজারে তাঁকে দেখা যায়নি। ২৮ অক্টোবর, দিওয়ালিতে রিলিজ করবে অ্যায় দিল হ্যায় মুশকিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *