ঈদ আনন্দমেলায় পদ্মাসেতু নিয়ে গান

বিডি নিউজ ৬৪: আনন্দমেলায় পদ্মা সেতু নিয়ে গান বিটিভির ঈদ আনন্দমেলার জন্য তৈরি হলো পদ্মাসেতু নিয়ে একটি বিশেষ গান। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে নির্মিাণাধীন দেশের সর্ববৃহৎ এই সেতু নিয়ে তৈরি গানটিতে কণ্ঠ দিয়েছেন এই প্রজন্মের পাঁচ গায়ক। তারা হলেন এম এস রানা, ক্লোজআপ ওয়ান তারকাখ্যাত সাব্বির, রাজিব, রাশেদ এবং সেরা কণ্ঠের রিপন। ‘অকুল দুকুল বইন্ধা দিলা ভারোবাসার বন্ধনে, এমন বাধন আর দেখি না পদ্মা তোমার সন্ধানে, আজি কর্তিনাশা বন্ধনে’-এমন কথামালায় গানটি রচনা করেছেন আল মনসুর, সুর সংগীত করেছেন আনিসুর রহমান তনু। ইতিমধ্যেই বিটিভির স্টুডিওতে গানটির কণ্ঠ ধারণ সম্পন্ন হয়েছে। গানটির ভিডিও ধারণ হবে বিটিভি স্টুডিও এবং পদ্মার পাড়ে পদ্মসেতু নির্মাণাধীন এলাকা ও তার আশেপাশে। আল মনসুরের গ্রন্থণা ও পরিচালনায় আনন্দমেলা প্রযোজনা করছেন মাহফুজা আক্তার। প্রচার হবে বিটিভিতে ঈদের রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *