বিডি নিউজ ৬৪: সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জামালপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সকালে শহরের দয়াময়ী মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন জামালপুর জেলা শাখার সভাপতি এস এম জাকারিয়ার সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আরবি বিশ্বদ্যিালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. রাসেল সাবরিন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ মো. সাব্বির আহম্মদ মোমতাজী।
অন্যদের মধ্যে বক্তব্য দেন এস এম আনোয়ারুল হক, কাজী মসিউর রহমান, মো. ফজলুর রহমান, মুহাম্মদ ওমর ফারুক, মাওলানা নুরল হুদা ইবনে আবেদী, মাওলানা নুরল ইসলাম, মাওলানা মোত্তালিব হোসেন সেলিম, মাওলানা মো. আব্দুল্লাহ, মো. মোতালেব হোসেন খান, অধ্যাপক মো. মজিবুর রহমান প্রমুখ। মানববন্ধনে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন জামালপুর জেলার সাতটি উপজেলা কমিটির নেতৃবৃন্দ এবং জেলার ২৭৮টি মাদ্রাসার দুই সহস্রাধিক শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল