ঢাকা-আরিচা মহাসড়কের উভয়পাশে যানজট

বিডি নিউজ ৬৪: সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের উভয়পাশে প্রায় দশ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকেই যানজটের সৃষ্টি। সাভার ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) ফরহাদ হায়দার জানান, সাভার থানা স্ট্যান্ডের কাছে একটি মালবোঝাই কাভার্ড ভ্যান প্রধান সড়কে উঠতে গিয়ে উল্টে যায়।

এতে সড়কের উভয় পাশে কমপক্ষে দশ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। ফলে জনভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। প্রচণ্ড গরমের মধ্যে অনেককে পায়ে হেঁটে  গন্তব্যের উদ্দেশে রওনা দিতে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *