খুলনায় দুই জামায়াত নেতা আটক

বিডি নিউজ ৬৪: খুলনায় দুই জামায়াত নেতাকে আটক করা হয়েছে। সোমবার রাতে নগরীর সাউথ সেন্ট্রাল রোড এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- সদর থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. মোস্তাফিজুর রহমান টিংকু (৫০) ও জামায়াতের রোকন মো. আলী হায়দার (৬১)।

খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র শেখ মনিরুজ্জামান মিঠু জানান, জামায়াতের শীর্ষ নেতা মীর কাশেম আলীর চূড়ান্ত রায় ঘোষণাকে কেন্দ্র করে যে কোকো ধরণের নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *