বিডি নিউজ ৬৪: ভারতের মধ্য প্রদেশের ছত্রপুর জেলায় ভবন ধসে অন্তত দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও সাতজন।
আজ মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। ভারী বর্ষণের কারণে এই ভবন ধসের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে স্থানীয় কর্তৃপক্ষ। আহতদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল