পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন নিয়ে সেমিনার

বিডি নিউজ ৬৪: পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও ওই প্রকল্পের পরিচালক কৃষিবিদ ড. আ সা ম মাহবুবুর রহমান খান। এতে  প্রবন্ধ উপাস্থাপন করেন প্রকল্পের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এইচ এম খায়রুল বাসার।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফতাব উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য দেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. অপূর্ব কান্তি চৌধুরী, খুলনা অঞ্চলের ডিএই বিভাগের অতিরিক্ত পরিচালক নিত্যরঞ্জন বিশ্বাস, পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের (ডিএই অঙ্গ) প্রকল্প পরিচালক জি এম রুহুল আমিন, এস আর ডিআই অংগের প্রকল্প পরিচালক বিধান কুমার ভাণ্ডার ও কৃষি বিপণন অঙ্গের প্রকল্প পরিচালক প্রনব রায় প্রমুখ।
সেমিনারে কৃষি কর্মকর্তা, সাংবাদিক এবং বিভিন্ন উপজেলা থেকে আসা  শতাধিক কৃষকরা অংশগ্রহণ করেন।

সেমিনারে প্রজেক্টরের মাধ্যমে সূর্যমুখী, ভুট্টা, আখ, মসুর ডাল, তিল, কালো জিরা, পিয়াজ, মাল্টা, লাউসহ বারি জাতের বিভিন্ন ধরনের  কৃষিপণ্য উৎপাদনের প্রদর্শনী মাঠ দেখানো হয়। সেমিনারে অংশ নেওয়া চাষিরা জানান, তাঁরা বারি জাতের বিভিন্ন কৃষিপণ্য চাষ করে ভালো  ফলন পেয়েছেন।

কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে ‌ও বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের সরজমিন গবেষণা বিভাগ এ সেমিনারের আয়োজন করে। সেমিনার থেকে এ উপকূলীয় জেলায় বিভিন্ন জাতের কৃষিপণ্য উৎপাদনে সুফল বয়ে আনা প্রকল্পের মেয়াদ আরো পাঁচ বছর বৃদ্ধি করার প্রস্তাব করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *