নীলফামারীতে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

বিডি নিউজ ৬৪: নীলফামারীতে পৃথক দুই স্থানে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে এ কর্মসূচি পালন করা হয়।

জেলা শহরের বড়বাজার ট্রাফিক মোড়ে মানববন্ধন করে বাংলাদেশ কেমিস্ট অ্যাণ্ড ড্রাগিস্ট সমিতি জেলা শাখা। এ সময় বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি রবিউল ইসলাম, সহসভাপতি তোরাব আলী, সদস্য মোস্তাফিজুর রহমান প্রমুখ। বক্তারা দেশব্যাপী জঙ্গি কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বঙ্গবন্ধু হত্যা মামলার সাজাপ্রাপ্ত বিদেশে পলাতক আসামিদের দেশে এনে সাজা কার্যকর ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের দ্রুত বিচার দাবি করেন। অপরদিকে,  স্থানীয় চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করেছে বাংলাদেশ জামিয়াতুল মোদারেছীন জেলা শাখা।

কর্মসূচি চলাকালে বক্তব্য দেন সংঠনের জেলা সভাপতি আ ন ম মনছুর আলী, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সদর উপজেলা সভাপতি আব্দুল আজিজ, জলঢাকা উপজেলার সভাপতি মাহাতাব উদ্দীন, ডিমলা উপজেলার সভাপতি তৈয়বুর রহমান, ডোমার উপজেলার সাধারণ সম্পাদক শামসুদ্দীন হোসাঈনী, সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ। বক্তারা জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *