‘খেলরত্ন’ পদক পেলেন রিও গেমসে ভারতের পদকজয়ীরা

বিডি নিউজ ৬৪: খেলাধুলায় ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘রাজীব গান্ধি খেলরত্ন পদক’ পেলেন রিও অলিম্পিকের পদকজয়ীরা। জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে আজ সোমবার রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে এই দুজনের হাতে পদক এবং অর্থ তুলে দেওয়া হয়।

রিও অলিম্পিকে মহিলা ব্যাডমিন্টনে ভারতকে রুপ এনে দিয়েছেন সিন্ধু৷ আর কুস্তিতে ভারতকে ব্রোঞ্জ এনে দেন হরিয়ানার কন্যা সাক্ষি৷ দুজন পদকজয়ী খেলরত্ম পুরস্কার দিয়ে সম্মান জানানো হয়৷ তবে রিও-তে পদক না-পেলেও ‘খেলরত্ন’ পেলেন অলিম্পিকে জিমন্যাস্টিক্সে ইতিহাস সৃষ্টিকারী দীপা কর্মকার (বক্সিং), রানি (হকি), ভিআর রঘুনাথ (হকি), গুরপ্রীত সিং, অপূর্বি চাণ্ডেলাকার৷ মহিলা জিমন্যাস্টিক্সে চতুর্থ হয়ে অল্পের জন্য পদক হাতছাড়া হয় দীপার৷ ‘খেলরত্ন’ সম্মান জানানো হল শুটার জীতু রাইকেও৷

এর আগে গত রবিবার ব্যাডমিন্টনে রুপাজয়ী পি ভি সিন্ধু, কুস্তিতে ব্রোঞ্জজয়ী সাক্ষি মালিক, জিমন্যাস্টিক্স ব্যক্তিগত অল-অ্যারাউন্ডে চতুর্থ দিপা কর্মকার ও ব্যাডমিন্টন কোচ পুলেলা গোপিচাদকে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি উপহার দেওয়া হয়।রিও অলিম্পিকে ভারতের শুভেচ্ছা দূত ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার এই কৃতিদের হাতে গাড়ির চাবি তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *