পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পদ্মায় কেরি

বিডি নিউজ ৬৪: পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পৌঁছেছেন সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। আজ সোমবার দুপুর ১টা ৪০ মিনিটে তিনি পদ্মায় পৌঁছান। এসময় তাকে অভিবাদন জানান পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ও প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

জানা গেছে, পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদও উপস্থিত থাকছেন। এ বৈঠকের পর পদ্মায় কেরির সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন মাহমুদ আলী। এতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও তার সফরসঙ্গীরা অংশ নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *