ল্যাকমে ফ্যাশন উইকের র‍্যাম্পে অন্তঃসত্ত্বা কারিনা

বিডি নিউজ ৬৪: বলিউড সুপারস্টার কারিনা কাপূরের সংসারে আসতে চলেছে নতুন অতিথি। অন্তঃসত্ত্বা অবস্থায় ল্যাকমে ফ্যাশন উইকের মঞ্চে ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে র‍্যাম্পে হাঁটলেন নবাব পরিবারের বধু কারিনা কাপূর খান। র‍্যাম্পে হাঁটার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন কারিনা। কারণ তিনি তো আর একা নন, তার সঙ্গে র‍্যাম্পে হাঁটল গর্ভে বড় হতে থাকা আরেকটি প্রাণ। এ এক অসাধারণ দৃশ্য!

এই প্রথমবার বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইনে কোনো পোশাক পরলেন কারিনা। ৩৪ বছর বয়সী অভিনেত্রী ক্যাটওয়াকের সময় বলেন, এই শো চিরকাল তার কাছে খুব বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। কারণ তাদের অনাগত সন্তানও এখানে হাঁটলেন তার সঙ্গে। জানালেন, তার শাশুড়িও ডিজাইনার সব্যসাচীর বড় ভক্ত।

এদিকে অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ করার জন্যে বলিউডে এরমধ্যেই যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন বেগম খান। মৃত্যুর আগ পর্যন্ত এই জগতে কাজ চালিয়ে যেতে চান। কারণ কাজই তার জীবন, ধ্যান, জ্ঞান, ভাল থাকার রসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *