রিশার হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

বিডি নিউজ ৬৪: রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিশার (১৪) হত্যাকারী ওবায়দুল খানকে গ্রেপ্তারের দাবিতে কাকরাইল সড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা ১১টার দিকে প্রতিষ্ঠানটির ক্যম্পাসে বিক্ষোভ-মিছিল করে শিক্ষার্থীরা।

ররমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, রিশার খুনি ওবায়দুল খানকে গ্রেপ্তারের দাবিতে স্কুলের মধ্যেই বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এদিকে, প্রতিষ্ঠানটির গণিতের শিক্ষক মো. ইকবাল বলেন, রিশার মৃত্যুতে স্কুলের মধ্যে শোক দিবস ও দোয়া মাহফিল পালন করা হচ্ছে। এতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপস্থিত থাকার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *