বিডি নিউজ ৬৪: অ্যাপল তার উন্নত প্রযুক্তির স্মার্টফোন আইফোন নিয়ে বেশ কয়েক বছর আগেই বাজার মাত করেছে। কিন্তু সম্প্রতি স্যামসাং উন্নতমানের স্মার্টফোন নিয়ে সবার মনোযোগ আকর্ষণ করেছে। এ অবস্থায় নতুন মডেলে অ্যাপল কী সেই পুরনো ইমেজ ফিরিয়ে আনতে পারবে? নাকি পিছিয়েই থাকবে। এবার আইফোন ৭ মডেলের ওপর নির্ভর করছে অ্যাপলের ভবিষ্যৎ। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফোর্বস।
আইফোন ও স্যামসাং গ্যালাক্সি নোট সেভেন বিষয়ে টেক বাফেলোতে এক নিবন্ধ প্রকাশিত হয়েছিল কয়েকদিন আগেই। সে নিবন্ধে লেখক তুলে ধরেছেন কী কারণে স্যামসাং নোট ৭ আইফোনের বিভিন্ন মডেলের তুলনায় বহু মাইল এগিয়ে রয়েছে। স্যামসাং নোট ৭-এ রয়েছে ৫.৭ ইঞ্চি কোয়াড এইচডি স্ক্রিন, আইরিশ স্ক্যানার, ভার্চুয়াল রিয়ালিটি গিয়ার সাপোর্ট ও এইচডিআর চালানোর ক্ষমতা। এ তালিকায় আরও বহু অপশন যোগ করা সম্ভব, যা আইফোনে নেই।
আইফোন ৭ মডেলটি অ্যাপলের এ পিছিয়ে যাওয়া ভাবমূর্তি দূর করতে পারবে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। অ্যাপল এখনও নতুন প্রযুক্তি সন্নিবেশের তুলনায় পুরনো প্রযুক্তির আইফোন বিক্রি করতেই বেশি আগ্রহী। আর এ পরিস্থিতিতে গ্রাহকদের চাহিদার থেকে ক্রমে পিছিয়ে পড়ছে আইফোন।
গ্রাহকেরা কী চান? এক্ষেত্রে ব্যবহারকারীদের মাঝে ‘নেক্সট আইফোন’ নামে এক জরিপে দেখা গেছে গ্রাহকেরা কার্ভড ডিসপ্লে কিংবা আইরিশ স্ক্যানার চান না। তারা যা চান তা খুব একটা অবাক করা বিষয় নয়। গ্রাহকেরা চান আরও শক্তিশালী ব্যাটারি, দ্রুতগতির প্রসেসর ও ভালো ক্যামেরা। এছাড়া গ্রাহকের চাহিদায় রয়েছে পাতলা বডি।
তবে অ্যাপল তাদের নতুন আইফোনে আনতে যাচ্ছে ওয়াটারপ্রুফ বডি, যা গ্রাহকের চাহিদায় গুরুত্ব নেই। একইভাবে ওয়ারলেস চার্জিং, প্রেশার সেনসিটিভ বাটন ইত্যাদিও গ্রাহকের কাছে তেমন গুরুত্বপূর্ণ নয়। এছাড়া নতুন আইফোনে হেডফোন জ্যাক থাকছে না, যা অ্যাপল ব্যবহারকারীদের মাঝে আলোচিত হচ্ছে।
অ্যাপল ব্যবহারকারীদের জিজ্ঞাসা করা হয়েছিল পরবর্তী আইফোনে আপনি কি স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ-এর মতো কার্ভড ডিসপ্লে চান? এ প্রশ্নের উত্তরে ৩৫ শতাংশ ব্যবহারকারী হ্যাঁ বললেও ৬৫ শতাংশ না উত্তর দিয়েছিল। এ কারণে অ্যাপল ভবিষ্যতে যদি কার্ভড স্ক্রিনযুক্ত আইফোনও আনে তাহলেও তা গ্রাহকের সন্তুষ্টি অর্জন করতে পারবে বলে মনে করছেন না বিশ্লেষকরা।
অ্যাপলের এ পিছিয়ে পড়া ঠেকাতে এখন নতুন প্রযুক্তির দিকে মনোযোগ দেওয়া উচিত। এছাড়া গ্রাহকের সন্তুষ্টি অর্জনের জন্য তাদের চাহিদার বিষয়টি মাথায় রেছে আরও শক্তিশালী ব্যাটারি ও প্রসেসরের স্মার্টফোন আনার বিষয়টিতে গুরুত্ব দেওয়া উচিত। অন্যথায় স্যামসাংয়ের মতো প্রতিদ্বন্দ্বীর কাছে আরও পিছিয়ে পড়বে অ্যাপল।

bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল