রিশার খুনিকে গ্রেপ্তারের দাবিতে উত্তাল উইলস লিটল

বিডি নিউজ ৬৪: অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশার খুনি ওবায়দুল খানকে গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। আজ সোমবার বেলা ১১টার দিকে প্রতিষ্ঠানটির ক্যম্পাসে বিক্ষোভ-মিছিল করে শিক্ষার্থীরা।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, রিশার খুনি ওবায়দুল খানকে গ্রেপ্তারের দাবিতে স্কুলের মধ্যেই বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এদিকে, প্রতিষ্ঠানটির গণিতের শিক্ষক মো. ইকবাল বলেন, রিশার মৃত্যুতে স্কুলের মধ্যে শোক দিবস ও দোয়া মাহফিল পালন করা হচ্ছে। এতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপস্থিত থাকার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *