মডেল রণবীর, বিজ্ঞাপনের বাজেট ৭৫ কোটি রুপি!

বিডি নিউজ ৬৪: রণবীর সিংয়ের ক্যারিয়ার এখন রেসের ঘোড়ার মত ছুটছে। নিজগুণেই প্রতিনিয়ত তিনি খবরের শিরোনামে আছেন। কখনও প্রেমিকা দীপিকাকে নিয়ে মন্তব্য, তো কখনও সালমানের ‘সুলতান’ দেখতে গিয়ে হলের মধ্যে দর্শকদের সঙ্গে নাচানাচি। তবে এবার একটু অন্য ভাবে খবরে এলেন তিনি।

সম্প্রতি একটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন এই অভিনেতা। যে বিজ্ঞাপনটি তৈরিতে খরচ হয়েছে প্রায় ৭৫ কোটি রুপি! বিজ্ঞাপনের পরিচালক হলেন রোহিত শেঠি। পাঁচ মিনিটের কিছু সময় বেশি দৈর্ঘ্যের এই বিজ্ঞাপনে রণবীরের বিপরীতে রয়েছেন দক্ষিণী অভিনেত্রী তামান্না।

একটি নুডলসের ব্র্যান্ডের এই বিজ্ঞাপন গত ১৯ আগস্ট ইউটিউবে মুক্তি পাওয়ার পর ইতোমধ্যেই ৬০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। হিন্দি ছাড়াও তামিল, তেলগু, কন্নড় ও মালায়লম ভাষায় ডাব করা হবে বিজ্ঞাপনটি। আগামী ২৮ আগস্ট বিজ্ঞাপনটির এডিটেড ভার্সন টেলিভিশনে মুক্তি পাওয়ার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *