বিডি নিউজ ৬৪: খুলনায় বিএনপির এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম আবুল কালাম ফকির (৪০)। তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি।
শুক্রবার রাত ১০টার দিকে ভাণ্ডারপাড়ার নিজ বাড়ির অদূরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।
ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে নিজ বাড়ির অদূরে কয়েকজন দুর্বৃত্ত আবুল কালাম ফকিরকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় রাতেই খুলনা মেডেকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইজুল ইসলাম বলেন, কালাম ফকিরকে হত্যার ঘটনায় সন্দেহজনক কালা হাবিবসহ তিনজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডেকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, এই হত্যার ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
তিনি জানান, এই হত্যার ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল