বিডি নিউজ ৬৪: লক্ষ্মণ দেবনাথ পেশায় নর সুন্দর (শীল)। কাজের ফাঁকে গান বাজনায় মত্ত থাকেন। তার সাথে আমরাও গান করি। আমরা সবাই মনমোহন সাধুর ভক্ত।
গত বৃহস্পতিবার গান করার ফাঁকে হঠাৎ সে আমাদের নবী হযরত মোহাম্মদ (সা:) সম্পর্কে বাজে মন্তব্য করলে আমরা দুজন তার মন্তব্যে বিরোধিতা করি। এতে সে আরো ক্ষেপে গিয়ে অনেক গালমন্দও করে। আমরা দলীয়ভাবে এটা সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়ে বিষয়টি এলাকাসীকে জানাই। পরদিন শুক্রবার সকালে এলাকাবাসী জরো হয়ে এই বিষয়টি নিয়ে তার সাথে কথা বলতে গেলে সে তাদের সাথেও আচরণ খারাপ করে। পরে এলাকায় বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। লক্ষ্মণকে সাধারণ মানুষের রোশানল থেকে রক্ষা করতে পুলিশকে খবর দেই। পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। এই প্রতিবেদকের কাছে এভাবেই ঘটনার বর্ণনা দিয়েছেন লক্ষ্মণের গানের দলের সদস্য ছন্দু মিয়া ও রেজাউল করিম।
ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামে। অভিযুক্ত লক্ষন দেবনাথ (২৫) যাত্রাপুর গ্রামের স্বগীয় চিত্তহরণ দাসের ছেলে।
স্থানীয় বাসিন্দারা বলেন, কটুক্তির ঘটনায় জরিত লক্ষণ গত জানুয়ারি মাসে সাত বছরের এক শিশুকে ধর্ষণের সময় হাতে নাতে ধরা পড়ে ছিল। পরে স্থানীয়ভাবে মীমাংসা করে বিষয়টি ধামা চাপা দিয়েছিল কিছু লোকজন। এবার এই ঘটনায় সমাজের সব শ্রেণি পেশার মানুষ ক্ষেপেছে। সবাই তার উচিৎ শিক্ষা চায় বলেও লোকজন বলা বলি করছিল।
মুরাদনগর থানার ওসি (তদন্ত) ফজলুল কাদের চৌধুরী বলেন, লক্ষ্মণের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল