প্যান্টের পেছনের পকেটে কখনোই মানিব্যাগ নয়

বিডি নিউজ ৬৪: প্যান্টের পেছনে মানিব্যাগ কখনই না। জানেন কি! এই মানিব্যাগ রাখার অভ্যাস, আপনার জীবনে নিয়ে আসতে পারে বিপদ। ডাক্তাররা জানাচ্ছেন, এই কারণে এই অভ্যাসের ফলে পুরুষ মানুষরা সবচেয়ে বেশি কোমরের ব্যথায় আক্রান্ত ।
চিকিৎসকদের গবেষণা অনুযায়ী, বেশিরভাগ ছেলেরাই ব্যাক পকেটে মানিব্যাগ রাখেন ৷ আর সেইভাবেই বাসে, ট্রামে সিটে বসে যাত্রা করেন ৷ শুধু বাসে, ট্রামে নয় ৷ সিনেমা হল, পাড়ার আড্ডা, রেস্তোরাঁ সব জায়গাতেই মানি ব্যাগ পিছনে নিয়েই বসেন তাঁরা ৷ এই বসার ফলেই আসতে পারে বিপত্তি । গবেষকদের কথায়, এভাবে বসার ফলে মেরুদণ্ডের সমস্যায় ভুগতে হতে পারে ৷ নিতম্বের হার ডিসলোকেটেড হয়ে যাওয়ার সম্ভাবনাও বেড়ে যায়।
এড়িয়ে চলুন:
১. চেষ্টা করুন মানিব্যাগ ব্যাক পকেট থেকে বের করে তবেই চেয়ারে বসতে ৷
২. কোমরের ব্যথা বেশিমাত্রায় হলে ডাক্তারের পরামর্শ নিন ৷
৩. বাড়ি ফিরে হালকা গরম শেক দিন ৷
৪. কিছুদিন ভারি বস্তু তোলা থেকে বিরত থাকুন ৷
৫. নিয়মিত এক্সারসাইজ করুন৷ সম্ভব না হলে অন্তত শরীরটাকে সচল রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *