বিডি নিউজ ৬৪: ভারতের ছত্তিশগড়ের এক পুলিশ প্রশিক্ষণ আকাদেমিতে প্রশিক্ষনরত তরুণীদের ঋতুস্রাবের তারিখ নথিভুক্ত করতে বলা হয়। ঘটনাটি ঘটে ভারতের ছত্তিশগড়ের চানখুড়ি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে।
ঋতুস্রাবের তারিখ এলে প্রশিক্ষনরত আলাদা সারিতে গিয়ে দাঁড়াতে হবে। এরকমই নিয়ম চালিয়ে আসছিলেন ডিএসপি নীলকান্ত শাহু। শাহুর এমন কাজের প্রতিবাদ জানালেন এক ট্রেনি ডিএসপি। তাকে ঋতুস্রাবের তারিখ লিখতে বলা হলে বিষয়টি মেনে নিতে পারেননি। তারিখ না লিখে ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেন প্রশিক্ষকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। তরুণীর অভিযোগ পত্রে সই করেন ওই ব্যাচের আরও ৩২ জন। অভিযোগ পেয়ে কর্তব্য থেকে সরানো হয় ডিএসপি নীলকান্ত শাহুকে। ওই ডিএসপির বিরুদ্ধে আগে থেকেই বহু অভিযোগ ছিল। মহিলার চুলের মুঠি ধরা থেকে শুরু করে কঞ্চি দিয়ে মহিলাদের প্যান্টের কাদা খোঁচানো সবরকম কাজই করেছেন শাহু। তালিকায় অন্যতম ছিল চিৎকার করে ট্রেনিদের ঋতুস্রাবের তারিখ ঘোষণা করা। শাহু সন্তানসম্ভবা মহিলাদেরও অপদস্ত করতেন ছাড়েননি বলে অভিযোগ।

bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল