যুদ্ধের জেরে এবার দেশান্তরিত হলো গাজার চিড়িয়াখানার পশুরাও

বিডি নিউজ ৬৪: গাজার চিড়িয়াখানায় বহুদিন ধরে খাদ্যাভাবে ভুগছে সেখানকার পশুরা। তেষ্টার জলটুকুও না পেয়ে শুকিয়ে মারা যাওয়ার উপক্রম তাদের। মৃত্যু পথযাত্রী এই পশু পাখিদের উদ্ধার করল এক স্বেচ্ছাসেবী সংস্থা।
প্যালেস্তাইন সীমান্তের বিতর্কিত গাজা ভূখণ্ডের লাগাতার সংঘর্ষ চলছে ইজরায়েলি সেনাবাহিনীর সঙ্গে। গোলাগুলির মাঝে কারও খেয়াল ছিল না চিড়িয়াখানার পশুপাখিদের কথা। মাসের পর মাস অপরিস্কার অবস্থায় পড়েছিল খাঁচা। নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে রোগাক্রান্ত পশুদের  ওষুধ দেওয়ার লোক ছিল না। শেষ পর্যন্ত এই পশুদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘‌ফোর প‌’‌জ ইন্টারন্যাশনাল। চিড়িয়াখানায় সিংহ থেকে রয়্যাল বেঙ্গল টাইগার প্রত্যেকের কঙ্কালসার চেহারা দেখে চোখে জল ধরে রাখতে পারেনি তাদের কর্মীরা । চোখে দেখতে পাওয়া তো দূরের কথা ঠিক ভাবে দাঁড়াবার শক্তিও হারিয়েছে তারা। বেশ কিছু বাঘ ওইভাবে ধুঁকতে ধুঁকতেই শুকিয়ে মারা গিয়েছে। দুরন্ত বাঁদরের দল, সজারু, এমনকি শক্তপোক্ত কুমিরেরাও বাঁচতে পারেনি দিনের পর দিন না খেয়ে। করুণ মৃত্যু এসেছে সবার জন্যে।  ধুকপুকিয়ে কোনমতে বেঁচে থাকা প্রাণীদের উদ্ধার করেছেন ‘‌ফোর প‌স ইন্টারন্যশানালের  স্বেচ্ছাসেবীরা‌। গাজার ওই চিড়িয়াখানার সবথেকে জনপ্রিয় বাঘ ‘‌লাজিজ’‌ সহ মোট ১৫টি  প্রাণীকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে তাদের জরুরি চিকিৎসা শুরু হয়েছে। এদের মধ্যে রয়েছে বেশ কয়েকটি হনুমান, হরিণ, কয়েকটি বিশেষ প্রজাতির সারস, শজারু এবং ‘‌লাজিজ’‌। বন্ধ করে দেওয়া হয়েছে চিড়িয়াখানাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *