প্রতি পাঁচজনের একজন ব্রিটিশ ভ্রমণে গিয়ে যৌন প্রতারণা করেন

বিডি নিউজ ৬৪: যুক্তরাজ্যে সম্প্রতি ছুটি কাটাতে ভ্রমণে গিয়ে বিয়ে বিচ্ছেদের হার বাড়ছে। তার মানে কি এই যে, ছুটি ও ভ্রমণ বিয়ে বিচ্ছেদের হার বাড়ার জন্য দায়ী। একটি ব্রিটিশ ল ফার্মও তাই বলছে।
যুক্তরাজ্যের ল ফার্ম স্ল্যাটার অ্যান্ড গর্ডন এর একটি গবেষণায় দেখা গেছে, প্রতি পাঁচজনের একজন ব্রিটিশ স্বীকার করেছেন তারা যখন বাড়ির বাইরে ছিলেন তখন তারা তাদের সঙ্গী বা সঙ্গীনির সাথে প্রতারণা করেছেন। আর প্রায় ১৩% স্বীকার করেছেন তারা যখন তাদের ভালোবাসার মানুষের সঙ্গে বাইরে বেড়াতে যান তখন তারা সঙ্গী বা সঙ্গীনিকে বোকা বানিয়ে অন্যদের সঙ্গে ঘুরে বেড়ান। ওই জরিপে ২ হাজার বিবাহিত ও ভিভোর্সী লোকের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।
ওই গবেষণায় আরো বেরিয়ে এসেছে, ২৫ শতাংশই ব্যাচেলর পার্টিতে গিয়ে তাদের সঙ্গী বা সঙ্গীনির সাথে প্রতারণা করেন। আর ৩৪ শতাংশ বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে এবং ১৯ শতাংশ কর্মসূত্রে ভ্রমণে গিয়ে বিয়ে বহির্ভুত যৌন সম্পর্ক করে নিজেদের স্বামী বা স্ত্রীর সঙ্গে প্রতারণা করেছেন।
প্রায় ৪ থেকে ১০ শতাংশ দাবি করেছেন তাদের প্রতারণার বিষয়টি ছিল মূলত একটি “নিরীহ ভুল”। তবে ২০ শতাংশ বলেছেন, তারা এই ধরনের প্রতারণা আবারো করবেন যদি তাদের জীবন সঙ্গী বা সঙ্গীনি এ ব্যাপারে এখনই সতর্ক না হন।
জরিপে অংশগ্রহণকারীরা আরো জানিয়েছেন, বাড়ির বাইরে থাকার সময় অতিরিক্ত মদপান এবং আত্মনিয়ন্ত্রণহারা হয়ে পড়ার ফলেই মূলত যৌন অবিশ্বস্ততা বা প্রতারণার ঘটনাগুলো ঘটে।
অনেকে আবার বলেছেন, সঙ্গী বা সঙ্গীনির সাথে বিদ্যমান সম্পর্কের সমস্যাগুলো মেটানোর উদ্দেশে অবকাশমূলক বিরতিতে গিয়ে তারা যৌন অবিশ্বস্ততায় লিপ্ত হয়েছেন।
তৃতীয় আরেকদল বলেছেন, অন্য সুখী যুগলদেরকে দেখে তারা তাদের নিজেদের দাম্পত্য সম্পর্ক নিয়ে ভাবিত হয়েছেন।
দাম্পত্য সম্পর্কের সমস্যায় আক্রান্ত অনেক যুগলেরই ধারণা নিত্যদিনের মানসিক চাপ এবং ধকল থেকে কিছুটা সময় দূরে থাকতে পারলে তাদের সম্পর্কের সমস্যার সমাধান হয়ে যাবে।
কোনো দাম্পত্য সম্পর্কের সমস্যা যত গভীরই হোক না কেন মাত্র কয়েক সপ্তাহের বেশি সময় দূরে থাকার মাধ্যমে তার সমাধান করা সম্ভব। তার মানে ছুটি নিয়ে বা যে কোনো কিছু করে যেমন একটি বিয়ের সম্পর্ককে রক্ষা করা সম্ভব তেমনি কোনো যুগল যদি বিচ্ছেদেরও চুড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাও অনেক বেশি নির্বিরোধে বা আপসে করা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *