বিডি নিউজ ৬৪: টাকা ছিল না কাছে। তাই কোনও যানবাহনও পাননি। অনেক অনুনয় বিনয় করেও, কাউকেও রাজি করাতে পারেননি শ্মশানে যাওয়ার জন্য। অবশেষে স্ত্রীর মৃতদেহ কাধে নিয়েই চললেন শ্মশানে। সঙ্গী, ১২ বছরের মেয়ে। এমনই এক মর্মান্তিক দৃশ্য চোখে পড়ল এবার ভারতের ওড়িশার কালাহান্ডিতে।
মানুষের অসুবিধা, অর্ধাহার নিয়ে অনেক সময়ই খবরে উঠে আসে ওড়িশার ওই অঞ্চল । আর এবার এল এক অসহায় মানুষের দুর্দশার কথা।
জানা যায়, মঙ্গলবার রাতে মৃত্যু হয় কালাহান্ডির বাসিন্দা দানা মাঝির স্ত্রী আমাং দেই-র । বেশ কিছুদিন ধরেই টিউবার কিউলোসিসে ভুগছিলেন তিনি । ভবানীপাটনা হাসপাতালে মঙ্গলবার রাতে মৃত্যু হয় দানা মাঝির স্ত্রীর। বুধবার সকালে স্ত্রীর মৃতদেহ নিয়ে হাসপাতাল থেকে বের হন দানা মাঝি। কিন্তু, হাতে টাকা ছিল না বলে হাসপাতাল থেকে স্ত্রীর মৃতদেহ কোনও যানবাহনে নিয়ে যেতে পারেননি। ফলে, মৃত স্ত্রীর দেহ নিয়ে হাটতে শুরু করেন দানা মাঝি।
এ বিষয়ে কালাহান্ডির জেলাশাসককে প্রশ্ন করা হলে তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের এমবুলেন্সে করে কেন দানা মাঝির স্ত্রীকে নিয়ে যাওয়া হয়নি, সে বিষয়ে খোঁজ খবর নিও হচ্ছে। ‘মহাপরায়না’ প্রকল্প অনুযায়ী, ৩৭টি হাসপাতালের ৪০টি এম্বুলেন্সকে মৃতদেহ সত্কারের জন্য নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কালাহান্ডিতে। তারপরও কেন ওই ধরণের ঘটনা, সে বিষয়ে উঠছে প্রশ্ন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল