বিডি নিউজ ৬৪: সালমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন লুলিয়া ভান্তুর। সালমানকে নিজের খুব “ভালো বন্ধু” বলে পরিচয় দিলেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে লুলিয়াকে তাঁদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়। তার উত্তরে তিনি জানিয়েছেন, তাঁরা খুব ভালো বন্ধু। বন্ধু মানে শুধুমাত্র “বন্ধু”। প্রেমিক নয়।
এও জানান, যখন সঠিক সময় আসবে তখন সব ঠিক হবে। তার আগেও কোনও কিছুই হবে না, আবার পরেও হবে না। বাকিটা ভাবনাচিন্তার মধ্যেই থাকুক বলে জানিয়েছেন লুলিয়া।
কয়েক মাস ধরে শোনা যাচ্ছে, সালমান ও লুলিয়া নাকি ডেট করছেন। কিন্তু, সেই বিষয় মুখ খোলেননি কেউই। এমনকী বিভিন্ন জায়গায় একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাঁদের। বোন অর্পিতা খানের জন্মদিনের পার্টিতে। ইফতার পার্টিতে। এছাড়া দলাই লামার কাছেও একসঙ্গে পৌঁছে যান তাঁরা। এমনকী টিউবলাইটের সেটেও পৌঁছে গিয়েছিলেন লুলিয়া। কোনও রকম রাখঢাক না রেখে সুটিং সেটের ছবি পোস্ট করেন তিনি।
এরপর কানাঘুষো শোনা যায়, সলমান-ইউলিয়ার বিয়ে হয়ে গেছে। রোমানিয়া কিন্তু সে কথাই বলছে। রোমানিয়াতে লুলিয়া এখন মিসেস খান। রোমানিয়ার একটি সংবাদপত্রে লুলিয়াকে ডোয়ামনা খান বলে উল্লেখ করা হয়ছে। যার মানে, রয়্যাল মিসেস খান।
সূত্রের খবর, সালমানের মতো লুলিয়াও ছোটো ছেলেমেয়েদের ও পশুদের ভালোবাসেন। সলমানের সঙ্গে অনেকগুলো বিষয়ে নাকি মিল আছে তাঁর। সেই কারণেই সালমান লুলিয়াকেই জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিয়েছেন বলে মনে করছেন অনেকেই।
কিন্তু, স্বামী থেকে একেবারে বন্ধুর অ্যাখ্যা দিয়েদিলেন সালমানকে। তবে তাঁরা সম্পর্কের কথা অস্বীকার করলেও কোনও ঘটনাই কিন্তু, লুলিয়ার “বন্ধু” সম্বোধনের সপক্ষে একেবারেই নেই।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল