বিডি নিউজ ৬৪: এক গবেষণায় বলা হয়েছে, বর্তমান সম্পর্ক ব্যর্থ হলে পরবর্তী সম্পর্কের জন্য বাড়তি পরিকল্পনা মজুদ রাখতে নারীরা জেনেটিকভাবে সিদ্ধহস্ত। বলা হয়ে থাকে, মানুষ জেনেটিকভাবে একগামী সম্পর্কের জন্য তৈরি হয়েছে। আর এ ধারণাকে চ্যালেঞ্জ করেই নতুন গবেষণায় এ তথ্য দিয়েছেন ইউনিভার্সিটি অব টেক্সাসের বিজ্ঞানীরা।
নতুন গবেষণায় আরো বলা হয়, সঠিক সঙ্গী বাছাইয়ে মানুষ সম্পর্ক নিয়ে পরীক্ষা চালাতে থাকে এবং দীর্ঘমেয়াদি সম্পর্কের জন্যে সঙ্গী খুঁজতে থাকে।
সিনিয়ন গবেষক ড. ডেভিড বাস জানান, সারাজীবন ধরে একগামী থাকার বিষয়টি সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে কাজ করে না। বরং এক সম্পর্ক ভেঙে অন্য সম্পর্কে জড়ানোর মাধ্যমে সঠিক সঙ্গী বাছাইয়ের প্রাথমিক কাজটি সম্পন্ন হয়।
প্রাচীনকালের পূর্বপুরুষরা যথোপযুক্ত সঙ্গী খুঁজে পেতে নতুন সম্পর্কে জড়াতেন। কারণ তখন রোগ, পুষ্টিকর খাবারের অভাব এবং স্বাস্থ্য সচেতনতার অভাবে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি ছিল। যদিও এক সম্পর্ক থেকে অন্য সম্পর্কে জড়ানোর বিষয়কে প্রতারণা বলে তুলে ধরা হয়। কিন্তু এখন পর্যন্ত কোনো গবেষণায় বলা হয়নি যে, একগামী বা বহুগামী প্রবণতা নিয়ে মানুষের জন্ম হয়েছে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক দল বিজ্ঞানী রাফায়েল ওডোরস্কির নেতৃত্বে এক গবেষণা চালান। সেখানে মানুষের অনামিকার দৈর্ঘ্যের সাথে প্রতারণা প্রবণতার সম্পর্ক রয়েছে কিনা তা দেখা হয়। সেখানে কোনো সম্পর্ক পাওয়া যায়নি।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী প্রফেসর রবিন ডানবার জানান, মানুষের আচরণ নানা বিষয়ের মাধ্যমে প্রভাবিত হয়। চারপাশের পরিবেশ এবং তার অভিজ্ঞতা বেশ প্রভাবশালী উপাদান।
আরেক বিজ্ঞানী ড. বাস বলেন, মিলিত হওয়ার ক্ষেত্রে ইনস্যুরেন্সের মতো কাজ করে সম্পর্ক। সেই সঙ্গে ভবিষ্যতের জন্য সঙ্গী পেতে ব্যাক-আপ পরিকল্পনা কাজ করে জেনেটিকভাবে। কারণ বর্তমান সঙ্গী প্রতারণা করতে পারেন, মারা যেতে পারেন এবং তার মধ্যে বড় ধরনের শারীরিক সমস্যা হতে পারে।
প্রাচীন আমলে যে নারীদের এমন ব্যাক-আপ পরিকল্পনা ছিল না তারা নিরাপত্তাহীনতা ও উৎসের অভাবে ভুগেছিলেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল