‘চ্যাম্পিয়ন্স’ কনডম নিয়ে আসছেন গেইল ও ব্রাভো!

বিডি নিউজ ৬৪: ভারতে ক্রিস গেইল ও ডোয়াইন ব্রাভোর দারুণ জনপ্রিয়তা। বছরের পর বছর আইপিএলে খেলে ঘরে ঘরে পরিচিত ও জনপ্রিয় নাম তারা। এছাড়া বৈশ্বিক তারকা হিসেবে পরিচিতি তো আছেই। তাদের এই পরিচিতি ও জনপ্রিয়তা থেকে ফায়দা তুলতে চাচ্ছে ভারতের কনডম তৈরি প্রতিষ্ঠান স্কোর। ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটার গেইল ও ব্রাভোকে তাদের পণ্যদূত বানিয়েছে তারা।

গেইল ও ব্রাভোর নামে আসছে ‘চ্যাম্পিয়ন্স’ কনডম। ডিজে ব্রাভো শুধু ক্রিকেটার নন, শিল্পিও বটে। তার গাওয়া ‘চ্যাম্পিয়ন্স’ ক্রিকেট বিশ্বে দারুণ জনপ্রিয়। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় এটি পরে শিরোপা জেতা ওয়েস্ট ইন্ডিজ দলের থিম সং হয়ে উঠেছিল। এবং এই গানের নাচও হয়েছে খুব জনপ্রিয়। যা দিয়ে ক্যারিবিয়ান ক্রিকেটাররা মাঠেই মন মাতাতেন দর্শক-সমর্থকদের।

চ্যাম্পিয়ন্স মিউজিক ভিডিওটিকে গেইল-ব্রাভোর মাধ্যমে স্কোর কনডমের বিজ্ঞাপনের জন্য নতুন করে চিত্রায়ন করা হবে। সেই ভিডিওতে স্বাভাবিক ভাবে গেইলও থাকবেন। গত মার্চে মুক্তি পাওয়ার পর ব্রাভোর চ্যাম্পিয়ন্স গান নেটে দেখা হয়েছে ২৭ মিলিয়ন বার। এর মধ্যে টুইটারে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার জয়ীরা চ্যাম্পিয়ন্স ভিডিওতে থাকবেন। গেইল ও ব্রাভোকে নিয়ে ‘চ্যাম্পিয়ন্স’ কনডম প্রোমোট করতে প্রায় ৭ কোটি টাকা ব্যয় করছে প্রতিষ্ঠানটি। ২০১২ সালে বাজারে আসার পর এখন ভারতের তৃতীয় বৃহৎ কনডম ব্র্যান্ড স্কোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *