বিডি নিউজ ৬৪: মাগুরায় সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়ে নিহত এবং মা গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে মাগুরা-যশোর সড়কের শালিখার আড়পাড়া ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি ঝিনাইদহ সদরের কুলবাড়ি গ্রামে।
মাগুরা সদর থানার এসআই নাসিরুল ইসলাম জানান, যশোরের ঝিকড়গাছায় জাগরণী চক্র ফাউন্ডেশন নামে একটি এনজিওতে চাকরিরত সঞ্জয় কর্মস্থল থেকে স্ত্রী তৃপ্তি দাস ও তাঁদের পাঁচ বছরের মেয়ে তৃষা দাসকে নিয়ে মোটরসাইকেলে করে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া গ্রামে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। সকাল পৌনে ১০টার দিকে আড়পাড়া পোড়াগাছী ব্র্যাক অফিসের কাছে পৌঁছালে তাদের বহনকারী মোটরসইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।
এ সময় গুরুতর আহত অবস্থায় তাদেরকে মাগুরা সদর হাসপাদালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সঞ্জয় ও তার মেয়ে তৃষাকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় তৃপ্তি দাসকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল