বিডি নিউজ ৬৪: কুমিল্লার সদর উপজেলায় হারুন (৪৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার ৫ নম্বর পাচথুবী ইউনিয়নের শালধর এলাকার গোমতী নদীর ব্রিজের উপর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত হারুন ওরফে পাতা হারুন বুড়িচং উপজেলার বুরবুড়িয়া গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে। তিনি নগরীর সুজানগরে ভাড়া বাসায় থেকে ভাঙ্গারির ব্যবসা করতেন। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন জানান, হারুন মিয়ার কপালে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে সকাল সাড়ে ১০টার দিকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে দুটি মামলা রয়েছে বলে জানান ওসি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল