মাগুরায় ২ ভুয়া ডিবি পুলিশ আটক

বিডি নিউজ ৬৪: মাগুরায় ডিবি পরিচয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার সময় দুই ব্যক্তিকে আটক করেছে সদর থানা পুলিশ। আজ বুধবার মাগুরা সদরের সাজিয়াড়ার ঢাল থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-ফরহাদ গাজী ও ওজিবুল্লাহ খোকন। ফরহাদের বাড়ি মাদারীপুরে ও ওজিবুল্লাহ’র বাড়ি ভোলায়।

এ ব্যাপারে সদর থানার এসআই আবু হেনা মিলন জানান, সোহাগ নামের এক ব্যবসায়ী মাগুরা সোনালী ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে মোটরসাইকেলযোগে ঝিনাইদহ জেলার গোপালপুরে গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে মাগুরার সাজিয়াড়া এলাকায় পৌঁছালে মাদারীপুরের ফরহাদ গাজী ও ভোলার ওজিবুল্লাহ খোকন নামে দুই ব্যক্তি সোহাগকে ডিবি পরিচয়ে জোর করে মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে।
তিনি আরো জানান, পুলিশ আটককৃতদের ব্যবহৃত মাইক্রোবাস ও তার মধ্যে থেকে ডিবি পুলিশ লেখা পোশাক ও দুটি হ্যান্ডকাফ উদ্ধার করে। এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *