বিডি নিউজ ৬৪: আজ বুধবার রাজধানী ঢাকাসহ সারাদেশে বিকেল সাড়ে চারটার কিছু পরে ভূমিকম্প অনুভূত হয়েছে। জানা গেছে, বিকেল ৪টা ৩৪ মিনিট ৫৫ সেকেন্ডে রাজধানীর বিভিন্নস্থানে ভু-কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ .৮। একই সাথে সারাদেশেও এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। ইউএসজিএস জানিয়েছে, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ঢাকা থেকে ৩৩২ কিলোমিটার দূরে উত্তর-মধ্য মিয়ানমারের বন্দরনগরী চক এলাকা থেকে ২৫ কিলোমিটার পশ্চিমে মাটির ৮৪.১ কিলোমিটার গভীরে।
উৎপত্তিস্থল সবুজ চিহ্নিত স্থান
এদিকে ভারতের গুয়াহাটি, আসাম, পশ্চিমবঙ্গ, পাটনাসহ বিভিন্ন শহরে ভূমিকম্পের খবর পাওয়া গেছে।
বাংলাদেশের চট্টগ্রামে ও পার্বত্য চট্টগ্রাম মিয়ানমারের চক এলাকার নিকটবর্তী ওই সব অঞ্চলে ভূ কম্পন অনুভূতি বেশি হয়েছে বলে জানা গেছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল