বিডি নিউজ ৬৪: কানাডায় অনুষ্ঠিতব্য মন্ট্রিল ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের ৪০তম আসরে প্রদর্শিত হবে বাংলা ছবি ‘ড্রেসিং টেবিল’। আবু সাইয়ীদের পরিচালনায় ছবিটি সদ্য সেন্সর অনুমোদন পেয়েছে। মন্ট্রিল ফিল্ম ফেস্টিভালে ‘ড্রেসিং টেবিল’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে বলে জানা গেছে।
আগামী ২৫ শে আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে ৪০তম মন্ট্রিল ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যালের পর টরেন্টোতে প্রবাসী বাঙালিদের জন্য আবু সাইয়ীদের আরও কয়েকটি ছবি প্রদর্শনীর প্রস্তুতি চলছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল