এলএনজি টার্মিনাল বিষয়ে বার্নিকাট বলেন, এখানে বিনিয়োগ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। পৃথিবীর বিভিন্ন দেশ এলএনজি টার্মিনালে বিনিয়োগ করতে চায়। তবে বাংলাদেশের যাকে বেটার মনে হবে তাকেই বেছে নেবে। জ্বালানি খাতের উন্নয়নে বাংলাদেশ অনেক এগিয়েছে। এ খাতে বিনিয়োগের অন্যতম ভালো স্থান বাংলাদেশ। মুস্তফা কামাল ও বার্নিকাটের মধ্যে সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এ প্রসঙ্গে পরিকল্পনা মন্ত্রী বলেন, সোনাদিয়া গভীর সমুদ্রবন্দরে যুক্তরাষ্ট্র বিনিয়োগ করতে চায়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি, হলি আর্টিজানে হামলা একটি অনাকাঙ্খিত ঘটনা। বাংলাদেশে বিনিয়োগকারীদের সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে। আগামী ২৯ আগস্ট ঝটিকা সফরে ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তার সফরটি হবে কয়েক ঘণ্টার জন্য। কূটনৈতিক চ্যানেলে গুরুত্বপূর্ণ ওই সফরের সূচি চূড়ান্ত করার কাজ চলছে। সফর শেষে সার্বিক বিষয়ে ওয়াশিংটন থেকে বাংলাদেশকে অবগত করা হবে বলেও জানান বার্নিকাট।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল