১১ বছর বয়সী মেয়ের ‘সেক্সি’ ছবিতে সমালোচিত তারকা মা

বিডি নিউজ ৬৪: রিয়েলিটি টেলিভিশন শো তারকা টেরেসা গাইডিস। ‘দ্য রিয়েল হাউজওয়াইভস’ শো-তে দেখা গেছে তাকে। তিনি যতটা আলোচিত, তার চেয়ে বেশি সমালোচিত হলেন এবার। সোশাল মিডিয়াল তার ১১ বছর বয়সী কন্যার যেসব ছবি পোস্ট করেছেন, সেগুলোকে এক কথায় আবেদনময়ী বলে মন্তব্য করছেন মানুষ। এত ছোট একটা মেয়েকে এভাবে তুলে ধরায় ব্যাপক সমালোচিত হলেন তারকা মা।

 

রিয়েল হাউজওয়াইভস-এ তিনি নিজেকে আদর্শ গৃহিনী হিসাবে তুলে ধরতে পারেন। কিন্তু কতটুকু আদর্শ মা হতে পেরেছেন তা এখন প্রশ্নের সম্মুখীন। সম্প্রতি মেয়েকে নিয়ে সমুদ্র সৈকতে বেশ কিছু ছবি তুলেছেন তিনি। আর তাতেই দর্শকদের ক্ষোভ।

 

চার সন্তানের জননী ৪৪ বছর বয়সী টেরেসা। জিয়া (১৪), গ্যাব্রিয়েলা (১১), মিলানিয়া (১০) এবং আদ্রিয়ানা (৬)। এদেরকে নিয়ে সৈকতে রোদ্রস্নানে গিয়েছিলেন তিনি। সেখানেই তুলেছেন ছবিগুলো।

গ্যাব্রিয়েলার বাথিং স্যুট তার বয়স অনুযায়ী মানানসই হয়নি বলে মনে করছেন সবাই। তা ছাড়া তার আবেদনময়ী ভঙ্গী দৃষ্টিকটু। একজন লিখেছেন, মেয়েটি সুন্দরী। কিন্তু এই ছবিগুলো ব্যক্তিগত এবং গোপন রাখাই ভালো।

 

ইন্সটাগ্রামে আরেকজন লিখেছেন, বাচ্চা মেয়েদের এসব সেক্সি ছবি সোশাল মিডিয়ায় না দেওয়াই উত্তম।

এক মন্তব্যকারী লিখেছেন, তাকে কি বাচ্চার মতো রাখাই ভালো না? সে অতি সাধারণ এক শিশুমাত্র। তাকে দিয়ে এসব ‘অদ্ভুত’ পোজ না দেওয়ানোই ভালো। সে নিশ্চয়ই এতে অস্বস্তিবোধ করেছে।

বয়স অনুযায়ী তাকে এসব পোশাকে মানায় না। মা হিসাবে আপনি কি তা বোঝেন না?, আরেকজন এভাবেই ক্ষোভ প্রকাশ করেন।

টেরেসার এক ভক্ত বলছেন, ১১ বছর বয়সী মেয়েটার জন্য এই বাথিং স্যুট বড়দের মতো হয়ে গেছে।

অনেকে অবশ্য গ্যাব্রিয়েলাকে ফ্যাশন মডেল বেলা হাদিদের শৈশবের সঙ্গে তুলনা করেছেন। আবার অনেকের তার অতি ক্ষুদ্র পোশাক নিয়োই আপত্তি। গ্যাব্রিয়েলাকে এমন পোশাক পড়ানো হয়েছে যা পশ্চিমা মেয়েরা বিশের কোঠায় পরেন। মেয়েকে এভাবে আবেদনময়ী করে তোলার কি কারণ রয়েছে? কোনভাবেই মানতে পারছেন না ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *