ইতালিতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ৬

বিডি নিউজ ৬৪: ইতালিতে শক্তিশলী ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশটির অ্যাকুমোলি শহরে বেশ কিছু ভবন বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ মঙ্গলবার স্থানীয় সময় দিনগত রাত সাড়ে ৩টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের ছয়জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির অ্যাকুমোলি শহরের মেয়র।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির পেরুগিয়া শহর থেকে ৭৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূ-পৃষ্ঠের ১০ কিলোমটার গভীরে। এদিকে, আমেত্রিকার আমব্রেইন শহরের মেয়র সারজিও পেরোজি জানান, ভূমিকম্পে বেশ কিছু শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *