নীলফামারীতে সেফটিক ট্যাংকে শ্রমিকের মৃত্যু

বিডি নিউজ ৬৪: নীলফামারী জেলার সদরে নির্মাণাধীন সেফটিক ট্যাংকের ভিতরে কাজ করতে গিয়ে নূরন্নবী ইসলাম (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে জেলা শহরের মাস্টারপাড়া গ্রামের হাবিবুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। নুরন্নবী খোকসাবাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মজির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, নূরন্নবী ও তার ছোটভাই খয়রাত হোসেন নির্মাণ শ্রমিক। তারা দুপুর থেকে মাস্টারপাড়া মহল্লায় হাবিবুর রহমানের বাসার নির্মাণাধীন সেফটিক ট্যাংক মেরামত করছিল। এক পর্যায়ে সন্ধ্যার দিকে নুরন্নবী সেফটিক ট্যাংকের নিচে নেমে কাজ করার সময় ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে।

পরে জেলা সদরের ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবুল আকতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *