বিডি নিউজ ৬৪: মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা মীর কাসেম আলীর রিভিউ পিটিশনের শুনানিকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বলেছেন, মানবতাবিরোধী অপরাধের দণ্ডপ্রাপ্তদের রায় পুনর্বিবেচনা চেয়ে রিভিউ করার কোনো সুযোগ আইনে ছিল না। আপিল বিভাগ জামায়াতের নেতা কাদের মোল্লার মামলার রায়ে রিভিউ করার সুযোগ দিয়েছে। আজ বুধবার আপিল বিভাগে আসামিপক্ষের রিভিউ শুনানি মুলতবির আবেদনের এক পর্যায়ে প্রধান বিচারপতি এসব কথা বলেন। তিনি আসামিপক্ষের আইনজীবীদের উদ্দেশে বলেন, এর আগে আপনাদের আমরা রিভউ শুনানির প্রস্তুতির জন্য একমাস সময় দিয়েছি। এখন আর সময় দিতে পারছি না। আমরা দুখিঃত। শুনানি শুরু করুন।
সকাল নয়টা ৩৭ মিনিটে শুনানি মুলতবির আবেদন উপস্থাপন করেন মীর কাসেমের প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দাকার মাহবুব হোসেন। তিনি বলেন, জুনিয়র আইনজীবীদের না পাওয়ায় শুনানি প্রস্তুতি নেয়া সম্ভব হয়নি। এজন্য আমরা সময় চাচ্ছি। প্রধান বিচারপতি বলেন, কেন সময় চাচ্ছেন? আপনি যে যুক্তি দেখিয়েছেন তাতে সময় দেয়া যাবে না। আপনি আবেদনে বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী মীর কাসেমের ছেলেকে তুলে নিয়ে গেছে। বিষয়টি ভিন্ন রকমও তো হতে পারে। আপনি কেন যুক্তি দেখিয়ে সময় চাচ্ছেন। খন্দকার মাহবুব বলেন, আমার কাছে মামলার কোনো কাগজপত্র নেই। আমি অসহায়।
প্রধান বিচারপতি বলেন, রিভিউ শুনানিতে আপিল বিভাগের রায়ের বাইরে যাওয়ার সুযোগ নেই। সেদিন তো আপনার কাছে মামলার পেপার বুক ছিল। আমি যথেষ্ট লিবারেল । ২৫ জুলাই রাষ্ট্রপক্ষের বিরোধীতা সত্ত্বেও আপানাদেরকে সময় দিয়েছিলাম। আমাদের কাছে পেপারবুক আছে। আমি পেপারবুক নিয়ে শুনানি শুরু করুন। রবিবার শেষ করবেন। খন্দকার মামবুব এই পর্যায়ে এক সপ্তাহের সময় চান। এরপর আদালত সময় না দিয়ে খন্দকার মাহবুব শুনানি শুরুর নির্দেশ দেয়। এরপরই শুনানি শুরু হয়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল