শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইতালি

বিডি নিউজ ৬৪: ইতালিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ২। তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বুধবারের এ ভূমিকম্পে বেশকয়েকটি ঘরবাড়ি ধ্বংস্তূপে পরিণত হয়েছে।

আজ বুধবার স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার দিকে এ ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির নোর্চা এলাকা থেকে ১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূ-পৃষ্ঠের ১০ কিলোমটার গভীরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *